চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে সোমবার (২৪ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে সদর মডেল থানার আজাইপুর পুকুরপাটান এলাকায় অভিযান চালানো হয়।

সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাদক ব্যবসায়ী মোছা. রাজিয়া বেগমের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে এবং অপর দুই সহযোগী মো. মফিজুল ও মোছা. রুমি বেগমকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আজাইপুর গ্রামের মৃত বুলুর স্ত্রী মোছা. রাজিয়া বেগম (৪৭), মাঝপাড়া বালিগ্রাম গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে মো. মফিজুল (৫০) এবং আজাইপুর গ্রামের মৃত বুলুর মেয়ে মোছা. রুমি বেগম (২৭)।

পুলিশের দাবি, অভিযানে তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম কথিত হেরোইন এবং মাদক বিক্রির ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *