বাঘা থানার ওসি সিরাজুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানে সাজাপ্রাপ্ত দুই ও পরোয়ানাভুক্ত তিনজনসহ ৫ জন আসামি গ্রেপ্তার মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : রাজশাহীর বাঘায় অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাঘা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।বাঘা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মনিগ্রাম ইউনিয়নের আটঘরি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মফিজুল ইসলাম পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামি। অপরদিকে বাজুবাঘা ইউনিয়নের নওটিকা গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিকুর রহমান (২১)-কে মাদকসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেন।এ ছাড়া বিজ্ঞ আদালতে চলমান একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিদের রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে।রাজশাহী জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় বাঘা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বাঘা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। Post navigation শিবু দাসের নেতৃত্বে পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড তানোরে মানববন্ধন নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া