পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ 👨💼মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজসহ সর্বস্তরের মানুষকে রক্ষায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় সদর থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে ১৮ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানের ধারাবাহিকতায় গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, চাঁপাইনবাবগঞ্জ জনাব মোঃ ইয়াসির আরাফাতের নেতৃত্বে সদর থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার অফিসার ও ফোর্স সদস্যরা অংশ নেন। পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানাধীন ভাগ্যবানপুর গাইনপাড়া এলাকায় জনৈক শাহ আলমের বসতবাড়ির সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় মোঃ আমিন (৩০) ও মোঃ আনোয়ার হোসেন (৩০) নামের দুজনকে ১৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ আমিন (৩০) ভাগ্যবানপুর এলাকার মৃত জাহিদুল ইসলামের ছেলে। অপর আসামি মোঃ আনোয়ার হোসেন (৩০) লালাপাড়া মহারাজপুর এলাকার ইব্রাহিম আলীর ছেলে। তাঁদের উভয়ের ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ থানা ও জেলা। অন্যদিকে, পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে পিটিআই বস্তি এলাকায় অভিযান চালিয়ে মোঃ নেসা বেগম (৩০) নামে একজনকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি পিটিআই বস্তির মোঃ আজাদের মেয়ে এবং মোঃ হৃদয়ের স্ত্রী। ভ্রাম্যমাণ আদালতে দুজনের সাজা মাদকবিরোধী অভিযানের পাশাপাশি গাঁজা সেবনের অপরাধে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় মোঃ আমিনুল ইসলাম (৩৮)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। অপরদিকে একই ধারায় মোঃ নবাব আলী (৩৫)-কে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা জেলা পুলিশের চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ তৎপর রয়েছে। মাদকবিরোধী অভিযান সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে পুলিশ। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। Dbbd M – 9.9.2026 Post navigation ক্ষেতলালে পুকুরে মাছ ধরা ও ব্রিজ ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩ নওগাঁয় পুলিশের অভিযানে অনলাইন জুয়ার অভিযোগে ৬ জন আটক, জব্দ ৭ স্মার্টফোন