ক্ষেতলালে পুকুরে মাছ ধরা ও ব্রিজ ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

রেজুওয়ানুল হক জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুকুরে মাছ ধরা ও ব্রিজের ক্ষতিসাধনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের নওটিকা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওটিকা ভাদার পুকুরে মাছ ধরা ও মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এ সময় মাছ বহনকারী পিকআপে হামলা, চাকা ক্ষতিগ্রস্ত ও কাচ ভাঙচুরের অভিযোগ ওঠে। অপর পক্ষের দাবি, পুকুরে মাছ ধরা এবং পানি চলাচলের একটি ব্রিজ ভাঙাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়।
সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৩ জন আহত হন। আহতদের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Dbbd r-৯.৯.২৬

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *