কালাইয়ে জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু মোঃ রেজুওয়ানুল হক কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবে জয়পুরহাটের কালাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে নেতৃত্ব দেন কালাই উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও আসন্ন কালাই পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী তাইফুল ইসলাম ফিতা। দাওয়াতি কার্যক্রমকালে তিনি বলেন, “মানুষের মাঝে ইসলামের সুমহান আদর্শ ও ন্যায়-ইনসাফের বার্তা পৌঁছে দেওয়াই এ অভিযানের মূল লক্ষ্য। পাশাপাশি মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনে আমরা কাজ করতে চাই।” এ সময় জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। Post navigation পাঁচবিবীতে চালককে বেঁধে ধানক্ষেতে ফেলে ভ্যান ছিনতাই, মাত্রাইয়ে আটক ৪ পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, প্রাণ গেল নারীর