পাঁচবিবীতে চালককে বেঁধে ধানক্ষেতে ফেলে ভ্যান ছিনতাই, মাত্রাইয়ে আটক ৪ 👨💼মোঃ রেজুওয়ানুল হক কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবীতে এক ভ্যানচালককে মারধর করে হাত-মুখ বেঁধে ধানক্ষেতে ফেলে রেখে তার চার্জার ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে ছিনতাই হওয়া ওই চার্জার ভ্যানসহ চারজনকে কালাই উপজেলার মাত্রাই বাজারে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচবিবী এলাকায় ভ্যানচালককে মারধর করে হাত-মুখ বেঁধে ধানক্ষেতে ফেলে রেখে দুর্বৃত্তরা তার চার্জার ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে ছিনতাই হওয়া ভ্যানটি কালাই উপজেলার মাত্রাই বাজার এলাকায় দেখতে পান স্থানীয়রা। এ সময় ভ্যানটির সঙ্গে থাকা চারজনকে সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করেন। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক চারজনকে হেফাজতে নেয়। একই সঙ্গে ছিনতাই হওয়া চার্জার ভ্যানটিও উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও ছিনতাইয়ের ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।। Post navigation কালাইয়ে জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু