পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, প্রাণ গেল নারীর

মোঃ রেজুওয়ানুল হক কালাই (জয়পুরহাট) প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যায়। এ ঘটনায় আহত পথচারী ফিরোজা বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঢাকা থেকে জয়পুরহাটে যাওয়ার পথে গোপীনাথপুর এলাকায় ফিরোজা বেগম দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করলে তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে প্রতিমন্ত্রী, তার স্ত্রী, বডিগার্ড ও ফিরোজা আহত হন। নিহত ফিরোজা শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *