মফিজউদ্দিনকে দেখতে রেজা মাস্টার ; জনসম্পৃক্ততায় এগিয়ে, মুন্ডুমালায় মেয়র প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রেজা মাস্টার মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি,রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ময়েনপুর গ্রামের আলহাজ্ব মো. মফিজউদ্দিন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত ২ সেপ্টেম্বর ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার সময় পড়ে গিয়ে তাঁর বাম পা ও বাম হাত ভেঙে গুরুতর আঘাত লাগে। শনিবার (৫ সেপ্টেম্বর) অসুস্থ মফিজউদ্দিনকে দেখতে তাঁর বাড়িতে যান মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মো. তোহিদুর ইসলাম রেজা মাস্টার। এ সময় মুন্ডুমালা পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। রেজা মাস্টার অসুস্থ মফিজউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে উপস্থিত নেতাকর্মীরাও তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং মহান আল্লাহর কাছে তাঁর পূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন। স্থানীয়দের মতে, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কারণে রেজা মাস্টার দীর্ঘদিন ধরে মুন্ডুমালা পৌর এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে চলেছেন। এ কারণে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তাঁর নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। রাজনীতির পাশাপাশি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রেজা মাস্টার ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৮৮ সালে বাধাইড় ইউনিয়নে গঠিত ছাত্রদলের কমিটির সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক, মুন্ডুমালা পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এবং পরে মুন্ডুমালা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থ মফিজ উদ্দিন এর পাশে রোজা মাস্টার দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণের কারণে এলাকায় তাঁর একটি শক্তিশালী জনসম্পৃক্ততা তৈরি হয়েছে বলে দাবি স্থানীয় সমর্থকদের। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক কর্মকাণ্ড, শিক্ষকতা পেশা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ—সব মিলিয়ে রেজা মাস্টার মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে একজন আলোচিত সম্ভাব্য মেয়র প্রার্থী। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা নিয়ে পৌর এলাকার বিভিন্ন মহলে আলোচনা চলছে। রেজা মাস্টারের অনুসারীদের প্রত্যাশা, আগামী পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে প্রার্থী হলে মুন্ডুমালা পৌরসভার উন্নয়ন, নাগরিকসেবা ও জনসম্পৃক্ত রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে। অসুস্থ আলহাজ্ব মো. মফিজউদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করে রেজা মাস্টার বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা একজন জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব। তিনি মফিজউদ্দিনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। Post navigation সহকর্মী সাংবাদিক রেজাউল করিমের মায়ের মৃত্যুতে দেশবার্তা বিডি ২৪.কম সম্পাদক মমিনুল ইসলাম মুনের গভীর শোক রাজশাহীর গোধূলি মার্কেটে দখল-অনিয়ম: যুবলীগ নেতা ও ব্যবসায়ীর কাছে আরডিএর পাওনা ১ কোটি ৫৯ লাখ টাকা,দখল ছাড়ার নির্দেশ