Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

নিজস্ব প্রতিবেদক রাজশাহী :

রাজশাহী নগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে মো. রেজাউল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী কলাইতলা পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুর করিম পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রেজাউলের সঙ্গে তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে রাকিবুর করিম মায়ের পক্ষ নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করলে রেজাউল গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই রাকিবুর মোটরসাইকেলে করে বাড়ি থেকে পালিয়ে যান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বলে জানা গেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। তবে ছেলের আঘাতেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *