Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

নিজস্ব প্রতিবেদক, নাটোর :

নাটোরের বড়াইগ্রামে দায়ের হওয়া একটি শিশু ধর্ষণ মামলার পলাতক আসামিকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ ও র‍্যাব-১২ এর যৌথ আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে পাবনা জেলার চাটমোহর উপজেলার গাইনগর বটতলা এলাকায় অভিযান চালিয়ে বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মো. আয়নাল খন্দকার (৫০)কে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ জুন বড়াইগ্রাম উপজেলার একটি গ্রামে এক শিশুকে যৌন নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার পরদিন বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে চলে যান।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাবের সদস্যরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *