Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) আয়োজিত ১৫ দিনব্যাপী ‘বেসিক আইসিটি ট্রেনিং ফর টিচার্স’ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান তানোরে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই)-এর সহকারী প্রোগ্রামার ও অফিস প্রধান মোঃ মারুফ হাসান।

২০২৫-২৬ অর্থবছরের ব্যাচ-০৪-এর আওতায় তানোর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে সার্বিক মূল্যায়নের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষকদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) কার্যকর ব্যবহার, ডিজিটাল কনটেন্ট তৈরি, শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রয়োগ এবং আধুনিক শিক্ষণ-শেখানোর বিভিন্ন কৌশল সম্পর্কে ব্যবহারিক দক্ষতা অর্জন করেন।

বক্তারা বলেন, শিক্ষকদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং স্মার্ট শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে ব্যানবেইসের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *