বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ হুমায়ন কবির বকুলের শুভেচ্ছা মমিনুল ইসলাম মন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তানোর উপজেলার ২ নম্বর বাধাইড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ন কবির (বকুল)। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। মোঃ হুমায়ন কবির (বকুল) বলেন, বিএনপি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের সঞ্চার করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে মোঃ হুমায়ন কবির (বকুল) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সফলতা কামনা করেন। #মোঃ হুমায়ন কবির (বকুল) সিনিয়র সহ-সভাপতি ২ নম্বর বাধাইড় ইউনিয়ন বিএনপি তানোর, রাজশাহী। Post navigation বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তোহিদুর ইসলাম রেজা মাস্টারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোছাঃ শাহিনা পারভিন ডলির শুভেচ্ছা