বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তোহিদুর ইসলাম রেজা মাস্টারের শুভেচ্ছা মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তোহিদুর ইসলাম রেজা মাস্টার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তোহিদুর ইসলাম রেজা মাস্টার বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বার্থে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার পাশাপাশি জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করতে হবে। তোহিদুর ইসলাম রেজা মাস্টার আরও বলেন, “আসুন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে—‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয় নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করি।” তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দলের সর্বস্তরের নেতাকর্মীদের জন্য সফল ও তাৎপর্যপূর্ণ হোক—এ কামনা করেন। একই সঙ্গে দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। শুভেচ্ছান্তে: মোঃ তোহিদুর ইসলাম রেজা মাস্টার সাবেক সাধারণ সম্পাদক, মুন্ডুমালা পৌর বিএনপি। Post navigation বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ দুরুল হোদার শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ হুমায়ন কবির বকুলের শুভেচ্ছা