বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোছাঃ শাহিনা পারভিন ডলির শুভেচ্ছা মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভবানীগঞ্জ পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মোছাঃ শাহিনা পারভিন ডলি। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। মোছাঃ শাহিনা পারভিন ডলি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়েরও একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মোছাঃ শাহিনা পারভিন ডলি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচির সফলতা কামনা করে দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। #মোছাঃ শাহিনা পারভিন ডলি সভানেত্রী জাতীয়তাবাদী মহিলা দল ভবানীগঞ্জ পৌরসভা। Post navigation বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ হুমায়ন কবির বকুলের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ অলিউল্লাহ রনির শুভেচ্ছা