বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ অলিউল্লাহ রনির শুভেচ্ছা মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন গোদাগাড়ী পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী মোঃ অলিউল্লাহ রনি। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় মেয়র পদপ্রার্থী মোঃ অলিউল্লাহ রনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা সংগ্রাম, সাফল্য ও গৌরবের ইতিহাসে সমৃদ্ধ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হোক এবং দেশ ও জনগণের কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুক—এটাই প্রত্যাশা। মোঃ অলিউল্লাহ রনি আরও বলেন, গণতন্ত্র, জনগণের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচির সফলতা কামনা করে গোদাগাড়ী পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী মোঃ অলিউল্লাহ রনি দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। #মোঃ অলিউল্লাহ রনি মেয়র পদপ্রার্থী, গোদাগাড়ী পৌরসভা সাবেক জেনারেল মেম্বার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় Post navigation বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোছাঃ শাহিনা পারভিন ডলির শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের শুভেচ্ছা