Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com মুন,নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে সাতজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে হালুয়াঘাট থানা পুলিশের একটি চৌকস দল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। অভিযানকালে মাদক সেবন ও বিক্রির অভিযোগে সাতজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। উপজেলার ৪ নম্বর হালুয়াঘাট ইউনিয়নের মনিকুড়া ও গোবরাকুড়া এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— জিয়াউল হক মিন্টু (২৪), সিয়াম (১৯), চাঁন মিয়া ওরফে সুলতান (৪২), রিপন মিয়া (৪৮), মো. জয় (২৪), ইয়াসিন ওরফে আকাশ (২৫) এবং মো. আলাউদ্দিন (২৮)। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে এবং অপরাধ প্রবণতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সমন্বিতভাবে মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “মাদকমুক্ত হালুয়াঘাট গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।” Post navigation বড়াইগ্রাম হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব চট্টগ্রামে র্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার