Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রাইফেল উদ্ধার করেছে র্যাব-৭ চট্টগ্রাম। বুধবার (২৪ জুন) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে পরিচালিত এ অভিযানে জলিল নামে এক ব্যক্তির বাউন্ডারিঘেরা ফাঁকা জায়গা থেকে বাট ও ম্যাগাজিনবিহীন, ট্রিগারসংবলিত একটি বিদেশি এইচকেজি-৩ (এইচকে জি-৩) রাইফেল উদ্ধার করা হয়। র্যাব-৭ সূত্র জানায়, আগ্নেয়াস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রটি চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অস্ত্রটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। Post navigation গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের