রাজশাহীর দুর্গাপুরে মাদক মামলার পলাতক আসামি র‍্যাব-৫-এর অভিযানে গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর দুর্গাপুর থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী।

র‍্যাব-৫ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ আগস্ট ২০২৬ রাত ৮টা ৫ মিনিটে র‍্যাব-৫, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া কলেজ মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক মামলার ২ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি মো. আব্দুর রশিদ (৬০)-কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার আব্দুর রশিদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা (মামলা নং-১৯, তারিখ: ২৫ জুলাই ২০২৬) দায়ের রয়েছে। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

 

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনী।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *