রাজশাহীর দুর্গাপুরে ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি র্যাব-৫-এর অভিযানে গ্রেপ্তার মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলার বহুল আলোচিত ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহী। র্যাব-৫ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে তাদের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল রাজশাহীর দুর্গাপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় দুর্গাপুর থানার চাঞ্চল্যকর ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মাজিদ (২০), পিতা- মো. আব্দুল মান্নান, গ্রাম- সফলগাছী, থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহীকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুলাই ২০২৬ রাতে ভুক্তভোগী তার শিশুসন্তানকে নিয়ে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৫, রাজশাহী জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস, মাদক, অস্ত্র এবং অন্যান্য গুরুতর অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে বাহিনী। প্রতিনিধি প্রতিনিধি নিয়োগ চলছে,,, Post navigation তানোরে জলবায়ু ঝুঁকিতে থাকা দরিদ্র জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে ডাসকো ফাউন্ডেশনের লবি সভা রাজশাহীর দুর্গাপুরে মাদক মামলার পলাতক আসামি র্যাব-৫-এর অভিযানে গ্রেপ্তার