Visit to get the latest news👎⏩ www.deshbartabd24.com 

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতার মেয়ে ও জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহমুদার উচ্চশিক্ষা অব্যাহত রাখতে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও আইনজীবী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

সেই মেডিকেল ছাত্রীকে পঞ্চাশ হাজার টাকা নগদ প্রদান করেন বিশিষ্ট শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। ছবি : DBbd24. com

তাঁর এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

রোববার বিকেলে মাহমুদার বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন অ্যাডভোকেট তারেক। এ সময় তিনি বলেন, “অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে যেতে পারে না। মাহমুদার মতো সংগ্রামী ও মেধাবী শিক্ষার্থীরা দেশের সম্পদ। তাদের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “মাহমুদা যেন নির্বিঘ্নে তার চিকিৎসাশাস্ত্রের পড়াশোনা সম্পন্ন করতে পারে, সেই লক্ষ্যেই এই সহযোগিতা। ভবিষ্যতেও প্রয়োজন হলে তার পাশে থাকার চেষ্টা করব।”

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের এক চা বিক্রেতার মেয়ে মাহমুদা চলতি বছর মেধার ভিত্তিতে জামালপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান। কিন্তু পরিবারের সীমিত আয়ের কারণে তার চিকিৎসা শিক্ষার ব্যয় বহন করা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এগিয়ে আসতে শুরু করে। এরই ধারাবাহিকতায় অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক তার পাশে দাঁড়ান।

শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, দীর্ঘদিন ধরে সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। এলাকার বিভিন্ন মসজিদে আর্থিক অনুদান প্রদান, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগে নিয়মিত অবদান রাখছেন তিনি।

একই দিনে অন্য একটি অনুষ্ঠানে তিনি প্রায় ২০০ জন মুসল্লির মাঝে জায়নামাজ ও টুপি বিতরণ করেন। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে তাঁর এসব উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এ সময় উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল গাফ্ফার, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান লাটু, তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহাফিজুর রহমান মাহফুজ, বাধাইড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির বকুল, কলমা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. বাবুল হোসেন, তানোর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বজলুর রহমান, বিএনপি নেতা মো. কেতাবুল, গোদাগাড়ী পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান, কৃষক দলের যুগ্ম সম্পাদক ইসরাইল হোসেন মন্টু, অলিউল্লাহ অলি, সুমন আহমেদ বাবু, মেহেদী হাসান ইমন, রাফিকুল ইসলাম রাফি, ছাত্রনেতা আবু সাঈদ জনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা।

স্থানীয়দের মতে, অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মতো সমাজসচেতন ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা অব্যাহত থাকলে মাহমুদার মতো মেধাবী শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণের সুযোগ পাবে এবং ভবিষ্যতে দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *