🌏Visit to get the latest news👎⏩ www.deshbartabd24.com 

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর তানোর উপজেলার ২ নম্বর বাধাইড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির (বকুল),

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দোয়া কামনা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ এবং জনসেবামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ শুরু করেছেন এবং স্থানীয় জনগণের সুখ-দুঃখের খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছেন।

হুমায়ুন কবির (বকুল) বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং সাধারণ মানুষের সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। এজন্য আমি সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে নিয়মিত যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে ইতোমধ্যেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন হুমায়ুন কবির (বকুল)।

এদিকে মহান স্বাধীনতা দিবস, জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তিনি ইউনিয়নবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তাঁর এই গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় কার্যক্রম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকেই।

 

 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *