বগুড়া জেলা প্রতিনিধি :

বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-তে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ (ইউএনও), আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *