সান্তাহার পুলিশ ফাঁড়ি পরিদর্শনে বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, সেবার মানোন্নয়নে দিলেন দিকনির্দেশনা

 

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার :

 

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ি বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি ফাঁড়ির সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও জনসেবার মান পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার ফাঁড়িতে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের দৈনন্দিন দায়িত্ব পালন, আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ এবং সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, স্বচ্ছতা, শৃঙ্খলা এবং জনগণকে আরও উন্নত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে তিনি ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে ফাঁড়ি প্রাঙ্গণে একটি জলপাই ফলজ গাছের চারা রোপণ করেন।

এ সময় আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি), সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ফাঁড়িতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

পুলিশ সুপারের এ বার্ষিক পরিদর্শন সান্তাহার পুলিশ ফাঁড়ির কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *