বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত দেশবার্তা বিডি ২৪. কম ডেস্ক : ৮ জুলাই: ২০২৬। বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান। সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন ও প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্ত অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। 🌎Visit to get the latest news http://www.deshbartabd24.com সভায় পুলিশ সুপার বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত দ্রুত, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা অর্জনে সেবার মান বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনে সততা, জবাবদিহিতা ও আন্তরিকতার কোনো বিকল্প নেই।” এ সময় জুন ২০২৬ মাসে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের সদস্যদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল সার্কেল অফিসার এবং থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। Post navigation যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার মামলার অগ্রগতি পর্যবেক্ষণে পাবনায় ‘মামলা সমন্বয় প্ল্যাটফর্ম’ গঠনের উদ্যোগ গোদাগাড়ীতে চাঁদা দাবির অভিযোগে ভাইরাল অডিও, তদন্তের দাবি