পুলিশ কর্তৃক গাজার গাছ উদ্ধার

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার :

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পৃথক দুটি অভিযানে এক কেজি শুকনো গাঁজা ও চারটি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করেছে।

পুলিশ কর্তৃক গাজার গাছ উদ্ধার

এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ জুন রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পোরশা থানাধীন ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর এলাকায় অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে দক্ষিণ লক্ষীপুর গ্রামের নিজ বসতবাড়ি থেকে এক কেজি শুকনো গাঁজাসহ মোছা. পারুল বেগম (৪১)কে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার মো. নজরুল ইসলামের স্ত্রী।

একই রাতে প্রায় দুই ঘণ্টাব্যাপী পরিচালিত অপর অভিযানে দক্ষিণ লক্ষীপুর দীঘিপাড়া এলাকায় অনিল (৫০) নামে এক ব্যক্তির বসতবাড়ির সামনে থেকে চারটি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা গাছগুলোর মধ্যে একটির উচ্চতা প্রায় ৭ ফুট, অপরটির ৬ ফুট এবং বাকি দুটি যথাক্রমে ৪ ফুট ৪ ইঞ্চি ও ২ ফুট ৮ ইঞ্চি। উদ্ধারকৃত গাঁজা গাছগুলোর মোট ওজন প্রায় ৪ দশমিক ৫ কেজি।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত অনিল দক্ষিণ লক্ষীপুর (দীঘিপাড়া) এলাকার বাসিন্দা। অভিযানের সময় তাকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে গাঁজা গাছগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পোরশা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *