বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক ; দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আরও বেগবান হোক: উম্মে হানি মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি,রাজশাহী : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উম্মে হানি। ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় উম্মে হানি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয়তাবাদী মহিলা দল দেশের গণতন্ত্র, মানুষের অধিকার, নারী সমাজের মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ বছরের গৌরবময় পথচলা সংগ্রাম, ত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও অধিকার আদায়ের সংগ্রামে মহিলা দলের নেতাকর্মীরা সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। উম্মে হানি আরও বলেন, আগামী দিনেও জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবেন। দেশ ও দেশের মানুষের কল্যাণে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মহিলা দলের ভূমিকা আরও জোরদার হবে—এটাই প্রত্যাশা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সফলতা ও সার্থকতা কামনা করে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। Dbbd M> 9.09.2026 👩🏫 উম্মে হানি সাবেক প্রচার সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা জাতীয়তাবাদী মহিলা দল। Post navigation গোদাগাড়ীতে একদিনে ইউএনও ইসরাত জাহানের একাধিক অভিযান, বাল্যবিবাহ বন্ধ, জলাবদ্ধতা নিরসন,ও সাড়ে ৬ লাখ টাকার সার জব্দ চট্টগ্রামে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণ, রাজশাহীর সেনাসদস্য রিফাত নিহত