নওগাঁয় র্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, সহযোগী পলাতক মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক : নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যান। উদ্ধার করা গাঁজার বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে র্যাব। র্যাব-৫, রাজশাহীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল বদলগাছী উপজেলার শ্রীরামপুর বাজারের উত্তর-পশ্চিম পাশে একটি দোকানঘরের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মো. ফারুক হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বদলগাছী উপজেলার কয়া ভবাণীপুর গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে। অভিযানের সময় মিঠু নামে তার এক সহযোগী পালিয়ে যান। 🌎Visit to get the latest news http://www.deshbartabd24.com র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফারুক হোসেন গাঁজা সংগ্রহ, সংরক্ষণ এবং বিভিন্ন এলাকায় বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। র্যাবের দাবি, তিনি ও পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক দুই আসামির বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব-৫ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। Post navigation গোদাগাড়ীতে দুই মাদক কারবারির সম্পদ ক্রোক, তদন্তে আরও ২০ জন চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার