তানোরে ৬০ শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন বিতরণ, শহীদদের স্মরণে দোয়া মাহফিল মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) তানোর পূর্ব থানা শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৬০ জন শিক্ষার্থীর হাতে অর্থসহ পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ফাউন্ডেশনের সম্পাদক আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন জামায়াত সমর্থিত রাজশাহী সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী মাহাবুর চৌধুরী এবং তানোর পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন তানোর পূর্ব থানা ছাত্রশিবিরের সভাপতি তহিদুল জামাল তহিদ। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাদের আদর্শ ও ত্যাগের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন এবং মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। Post navigation ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: রাজশাহীর বাঘায় দুই প্রতারক গ্রেপ্তার তানোরে মাদক-সাইবার অপরাধ ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা