চাঁপাইনবাবগঞ্জ পুলিশের সাফল্য ;

শিবগঞ্জে পুলিশের অভিযানে ৩০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার  

 

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযানে আরেকটি সাফল্য অর্জন করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে ৩০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুলাই ২০২৬ তারিখে দুপুর ২টা ৫০ মিনিটে শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাস সঙ্গীয় ফোর্স নিয়ে শিবগঞ্জ থানাধীন রঘুনাথপুর ঘোষলওদা গ্রামের সোনালী ব্রিক্স ইটভাটার প্রধান ফটকের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সন্দেহভাজন

মো. ইউসুফ আলী ওরফে সুজন (১৯)-কে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনীপাড়া এলাকার বাসিন্দা এবং মো. ইসমাইল হোসেনের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে ৩০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে জেলার মাদক, চোরাচালান ও অপরাধ দমনে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে ওসি মতিউর রহমানের সার্বিক তত্ত্বাবধান এবং এসআই হরেন্দ্রনাথ দেবদাসের পেশাদারিত্বপূর্ণ অভিযানে এই সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও মাদক ও অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *