এসআরবি-৫-এর অভিযানে শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া এলাকার একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এসআরবি-৫ সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকস আভিযানিক দল শিবগঞ্জ থানাধীন ২ নম্বর শাহাবাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় সাদা রঙের একটি শপিং ব্যাগের ভেতরে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়। https://deshbartabd24.com/wp-content/uploads/2026/10/InShot_20261009_161030009.mp4 অভিযানকালে ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এসআরবি-৫-এর ধারণা, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন। উদ্ধার করা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি-৫-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। Post navigation ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা শিবগঞ্জে পুলিশের অভিযানে ৬৯ বোতল এস্কাফ সিরাপসহ আটক ১