বাঘায় ইউএনও মো: তকী ফয়সাল তালুকদারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক ৩,,

একজনের এক বছর, দুজনের চার মাস করে কারাদণ্ড

👨‍💼মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক রাজশাহী :

 রাজশাহীর বাঘা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো : তকী ফয়সাল তালুকদার। অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে একজনকে এক বছর এবং অপর দুজনকে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে বাঘা পৌরসভা এলাকা, চকছাতারি, মনিগ্রাম বাজার এবং বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাঘা থানা পুলিশ সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং জনস্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তকী ফয়সাল তালুকদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি উঠে এসেছে। মাদক তরুণ সমাজ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হওয়ায় এর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়ভাবে মাদকদ্রব্যের বিস্তার রোধে প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে মাদক কারবার ও সেবনের প্রবণতা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি পুলিশ, জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগও জরুরি।

উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বিত এ অভিযানের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *