খামেনির শেষ বিদায়ে ৪ কোটি ৩০ লাখের বেশি মানুষের অংশগ্রহণের দাবি দেশবার্তা বিডি ২৪. কম আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজা অনুষ্ঠানে চার কোটি ৩০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকারি সূত্র। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ছয় দিনব্যাপী আয়োজিত এই শোকানুষ্ঠানকে মানব ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, তেহরান, কোম, মাশহাদ, নাজাফ ও কারবালায় পর্যায়ক্রমে জানাজা, শোকযাত্রা ও দাফনসংক্রান্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে শুধু ইরাকের নাজাফ ও কারবালাতেই প্রায় এক কোটি মানুষ অংশ নিয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের একটি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি সপরিবারে নিহত হন। দীর্ঘ প্রতীক্ষার পর গত শুক্রবার থেকে শুরু হয় তাঁর শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। এতে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের রাজনৈতিক নেতা এবং ৯০টিরও বেশি দেশের আলেম, গবেষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, যাতায়াতের তথ্য, মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত উপাত্তের ভিত্তিতে উপস্থিতির সংখ্যা নির্ধারণ করা হয়েছে। তবে চার কোটি ৩০ লাখ মানুষের অংশগ্রহণ এবং এটিকে বিশ্বের সবচেয়ে বড় জানাজার সমাবেশ হিসেবে ইরানের যে দাবি করা হয়েছে, তা স্বাধীন আন্তর্জাতিক কোনো সংস্থা থেকে পৃথকভাবে নিশ্চিত করা হয়নি। Post navigation ফিফা বিশ্বকাপ ২০২৬।। মেসিদের মহাকাব্যিক কামব্যাক, বিদায় এড়িয়েই শেষ আটে,১৩ মিনিটে তিন গোল, ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বারবার হিন্দু নারীকে বিয়ের অভিযোগে আমির খানকে ঘিরে ভারতে বিক্ষোভ