নিয়ামতপুরে আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগ সবুজ সরকার, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষের জোরপূর্বক স্থপনা নির্মাণ কাজ শুরুর অভিযোগ পাওয়া গেছে। জমিটি নিয়ে আদালতে মামলা চলমান ও বিচারাধীন রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ী গ্রামে এঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী ব্যক্তি রোববার (৬ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেছেন। ভুক্তভোগী ব্যক্তির নাম মো. মোস্তাফিজুর। বাবার নাম মৃত আসরাফুল ইসলাম। বাড়ি উপজেলার শালবাড়ী গ্রামে। আর অভিযুক্তরা হলেন একই গ্রামের মো. মেহের বক্স ও তাঁর ছেলে মো. আক্তারুজ্জামান। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান শালবাড়ী মৌজার ১৪৭ দাগসহ কয়েকটি দাগের জমি নিয়ে তাঁদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছ। এমতাবস্থায় গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রতিপক্ষ ওই জমিতে জোরপূর্বক মাটি খনন করে বাড়ি নির্মাণের পরিকল্পনা ও কার্যক্রম শুরু করে। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষ তাঁকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিরোধপূর্ণ সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান ও বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা করায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আক্তারুজ্জামান বলেন, ২০২৫ সালে তিনি প্রকৃত মালিকের কাছ থেকে শালবাড়ী মৌজার ১৪৭ দাগের সাড়ে ৮ শতক জমি ক্রয় করেন। জমি কেনার পর তিনি দখলে যান এবং খাজনা-খারিজও সম্পন্ন করেছেন বলে দাবি করেন তিনি। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান পিপিএম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Post navigation আলোচিত মাদ্রাসা সুপার গোলাম মোস্তফা বরখাস্ত মিস্টি বিতরণ লালপুরে পুলিশের অভিযানে মাদকসেবী গ্রেপ্তার, ডোপ টেস্টে মিলল প্রমাণ; ৩ মাসের কারাদণ্ড