লালপুরে পুলিশের অভিযানে মাদকসেবী গ্রেপ্তার, ডোপ টেস্টে মিলল প্রমাণ; ৩ মাসের কারাদণ্ড

👨‍💼 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী :

নাটোরের লালপুরে পুলিশের আকস্মিক অভিযানে গাঁজা সেবনের অভিযোগে মোহাম্মদ লাদেন প্রামাণিক (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে থানায় নেওয়ার পর জিজ্ঞাসাবাদে গাঁজা সেবনের কথা স্বীকার করেন তিনি। একই সঙ্গে ডোপ টেস্টেও মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়।

সোমবার (৭ সেপ্টেম্বর) লালপুর থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত লাদেন প্রামাণিক লালপুর উপজেলার মমিনপুর গ্রামের মৃত মুজদার প্রামাণিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লালপুর থানা পুলিশ আকস্মিক অভিযান পরিচালনা করে। এ সময় লাদেনকে আটক করা হয়। পুলিশ বলছে, আটকের পর তিনি বিভিন্নভাবে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে থানায় গাঁজা সেবনের কথা স্বীকার করেন। এরপর ডোপ টেস্ট করা হলে তাতেও মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়।

পরে তাকে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া (সামারি ট্রায়াল)-এর মাধ্যমে আদালতে হাজির করা হয়।

সোমবার নাটোরের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান সুমন শুনানি শেষে লাদেন প্রামাণিককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২১ নম্বর ক্রমিকে বর্ণিত অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসেবীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *