কালাইয়ে দুই শিশুকে রেখে যাওয়ার অভিযোগ, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে

 রেজুওয়ানুল হক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলার বৈরাগীপাড়া এলাকায় দুই শিশুকে অসৎ উদ্দেশ্যে এনে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে শিশু দুটিকে কালাই সদরের আব্দুল আলিমের পার্টি অফিসে নিরাপদে রাখা হয়েছে।

শিশু দুটির মধ্যে একজনের দাবি, তার বাড়ি কালাই উপজেলার পুনট ইউনিয়নে। তবে তাদের পরিচয় ও পরিবারের সদস্যদের বিষয়ে এখনো নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

শিশু দুটির পরিবারের সন্ধান পেতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ শিশু দুটির পরিচয় বা পরিবারের সন্ধান জেনে থাকলে দ্রুত সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *