বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের শুভেচ্ছা মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন বর্তমানে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর চেয়ারম্যান। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। শুভেচ্ছাবার্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলটির ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এ প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি দলের দীর্ঘ সংগ্রাম, ঐতিহ্য ও রাজনৈতিক পথচলার স্মারক। দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও রাষ্ট্রীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। Post navigation বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ অলিউল্লাহ রনির শুভেচ্ছা পুঠিয়ায় অন্ধকারাচ্ছন্ন এলাকায় বৈদ্যুতিক বাল্ব স্থাপন;| সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের উদ্যোগে আলোয় ফিরল সুরেশ্বরী ও পূর্ব কাঁঠালবাড়িয়া