শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৫০ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটে শিবগঞ্জ পৌরসভার আলীডাঙ্গা বাচ্চু মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশ ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। অভিযানে শিবগঞ্জ থানার শেখটোলা গ্রামের মো. সোহেল (২৩), শিবনারায়ণপুর গ্রামের মোসাঃ কুলছুম খাতুন ওরফে বিলকিস খাতুন (২০), হাজারীডাঙ্গা গ্রামের মো. সাখাওয়াত হোসেন রাফি (৩০), গোয়ালপাড়া গ্রামের মো. বাপ্পি (৩৪) এবং বাগানটুলি গ্রামের মো. সিয়ামজুল ইসলাম ওরফে সিয়াম (২৭)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে সর্বমোট ২৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। Post navigation চারঘাটে ২০০ বোতল ESkuf সিরাপ ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার র্যাব-৫ এর অভিযানে সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার