রাজশাহীর দুর্গাপুরে ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি র‍্যাব-৫-এর অভিযানে গ্রেপ্তার

 মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার বহুল আলোচিত ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী।

র‍্যাব-৫ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে তাদের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল রাজশাহীর দুর্গাপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় দুর্গাপুর থানার চাঞ্চল্যকর ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মাজিদ (২০), পিতা- মো. আব্দুল মান্নান, গ্রাম- সফলগাছী, থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুলাই ২০২৬ রাতে ভুক্তভোগী তার শিশুসন্তানকে নিয়ে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫, রাজশাহী জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস, মাদক, অস্ত্র এবং অন্যান্য গুরুতর অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে বাহিনী।

প্রতিনিধি প্রতিনিধি নিয়োগ চলছে,,,

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *