গোমস্তাপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে গোমস্তাপুর উপজেলার আব্দুল হামিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আওয়াল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। অভিযানে শ্রী রিপন মন্ডল (৩৪), পিতা—মৃত দিলীপ মন্ডল, গ্রাম—দুর্লভপুরপাড়া, থানা—গোমস্তাপুর, জেলা—চাঁপাইনবাবগঞ্জকে ৪০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *