নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার দেশবার্তা বিডি ২৪. কম ডেস্ক : পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে পত্নীতলা থানা পুলিশ ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের রাউতারা গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. কয়ুম (৩৯), মো. জাহাঙ্গীর বাবু (৫১) এবং মো. মমিনুর রহমান ওরফে মমিন পাগলু (৩০)। তারা সবাই রাউতারা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসামিদের হেফাজত থেকে ৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 👉Visit to get the latest news http://www.deshbartabd24.com নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা জুড়ে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে পুলিশ Post navigation চাঁপাইনবাবগঞ্জে এসপি গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে বিশেষ অভিযান: ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলায় ১০ জনসহ গ্রেপ্তার মোট ২৯ বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: মাদক দমন, নগর নিরাপত্তা ও পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব