মহাদেবপুর থানার অভিযানে ১২ জন আসামি গ্রেফতার;|

 

চোলাই মদ ও গাঁজা উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কঠোর অবস্থানে নওগাঁ জেলা পুলিশ

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, রাজশাহী  :

মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁ জেলার মহাদেবপুর থানার ধারাবাহিক বিশেষ অভিযানে ১২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনা এবং নিবিড় তদারকিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক।

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় পৃথক তিনটি অভিযানে ১০ লিটার চোলাই মদসহ তিনজন, ৭ দশমিক ৫ লিটার চোলাই মদসহ একজন এবং ২৫০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পাঁচজন এবং আদালতের ওয়ারেন্টভুক্ত দুইজন আসামিসহ মোট ১২ জনকে গ্রেফতার করে পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ,

দেশবার্তা বিডি ২৪. কম কে বলেন, 

মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে মহাদেবপুর থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। মাদক ব্যবসায়ী কিংবা অপরাধী—কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।

তিনি আরও বলেন,  সাধারণ মানুষের সহযোগিতায় আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। জনগণের অংশগ্রহণ থাকলে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকরভাবে সম্ভব। তাই সবাইকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাই।

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার প্রতিটি থানায় মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে বিশেষ কার্যক্রম জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না। অপরাধ দমন, মাদক নির্মূল এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed