ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

 

মোহাম্মদ আফজাল, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মনিরা বেগম (২২) উপজেলার উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মোহাম্মদ মাসুদ হোসেনের মেয়ে। তিনি দুই সন্তানের জননী। অভিযুক্ত স্বামী মো. ফারহাদ হোসেন পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ধারালো অস্ত্র দিয়ে মনিরা বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করা হলেও তিনি মারা যান।
ঘটনার পরপরই ধামইরহাট থানা পুলিশ অভিযুক্ত ফারহাদ হোসেনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রকাশ্য দিবালোকে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এ ঘটনাকে ঘিরে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed