চাঁপাইনবাবগঞ্জে এসপি গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে বিশেষ অভিযান: ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলায় ১০ জনসহ গ্রেপ্তার মোট ২৯

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক : ৮ই জুলাই ২০২৬।

চাঁপাইনবাবগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলায় ১০ জনসহ মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর সার্বিক তত্ত্বাবধান ও সরাসরি দিকনির্দেশনায় জেলার সব থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
👉Visit to get the latest news
http://www.deshbartabd24.com
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বাকি ১৯ জন বিভিন্ন মামলার আদালত কর্তৃক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

জেলা পুলিশের ভাষ্য, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ, মাদক কারবার দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের ধারাবাহিকতায় জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, সন্ত্রাস, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দাভিত্তিক বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে।

 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *