চাঁপাইনবাবগঞ্জে ৯২ বোতল এসকাফসহ মাদক কারবারি গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের আব্দুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯২ বোতল এসকাফ (Eskuf) সিরাপসহ

এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, সিপিসি-১।

র‍্যাব জানায়, মঙ্গলবার (৭ জুলাই) রাতে র‍্যাব-৫, সিপিসি-১-এর একটি আভিযানিক দল জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুলপাড়া (সোনা মসজিদ স্থলবন্দর) এলাকায় কবির এন্টারপ্রাইজ অফিসের পূর্ব পাশের ফাঁকা জায়গায় এক ব্যক্তি বিপুল পরিমাণ মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মো. আল আমিন ইসলাম আলামিন (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তিনি সাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যপাড়া এলাকার ফজলু মমিনের ছেলে।

এ সময় তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়।

👉Visit to get the latest news
http://www.deshbartabd24.com

র‍্যাব-৫ জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *