চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল ১১টা ২৫ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার চককির্তী ইউনিয়নের চকনরেন্দ্র চার রাস্তার মোড়ের দক্ষিণ পাশে একটি মুদি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়।

অভিযানে আব্দুস সালাম ওরফে বুলু (৫৮), উপজেলার বাজিতপুর (ইনায়েত বিশ্বাসপাড়া) এলাকার বাসিন্দা এবং ইসমাইল হোসেন (৪৪), কানসাট বহালাবাড়ী এলাকার বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *