গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড, বরপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বাল্যবিয়ে পণ্ড করা হয়েছে। এ সময় আইন অমান্য করে বাল্যবিয়ের আয়োজনের দায়ে বরপক্ষকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার ভূমি শামসুল ইসলাম ও মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন অভিযান পরিচালনা করেন। ছবি: দেশবার্তা বিডি২৪কম।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের সাগুয়ান ঘুন্টি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম ।

অভিযানকালে বাল্যবিয়ের সত্যতা নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কনের পরিবারের সদস্যদের সতর্ক করা হয় এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না—এ মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম বলেন, “বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এটি প্রতিরোধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। ভবিষ্যতেও যারা আইন অমান্য করে বাল্যবিয়ের আয়োজন করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

http://www.deshbartabd24.com

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *