তানোরে বিএনপির মতবিনিময়
সভায় তৃণমূলকে আরও শক্তিশালী করার আহ্বান
-সাবেক মেয়র মিজানুর রহমান মিজান

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও তৃণমূলের ঐক্য সুসংহত করার লক্ষ্যে কামারগাঁ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মাদারীপুর বাজারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন, বিএনপির জাতীয়তাবাদী আদর্শকে জনগণের কাছে আরও শক্তভাবে পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। তিনি নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থেকে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

তিনি বলেন, শক্তিশালী সংগঠনই বিএনপির ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামের প্রধান ভিত্তি। তাই প্রতিটি ইউনিটকে সক্রিয় ও ঐক্যবদ্ধ রেখে দলের কার্যক্রম পরিচালনা করতে হবে।

সভায় বৈরী আবহাওয়া, মেঘলা আকাশ ও বৃষ্টিকে উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের আন্তরিকতা, ভালোবাসা ও নিরলস পরিশ্রমের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

🌎www.deshbartabd24.com

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *