তানোরে চা বিক্রেতার মেধাবী কন্যার পাশে জিয়া পরিষদ নেতা সালাম বিপ্লব, উচ্চশিক্ষায় সহায়তায় ল্যাপটপ উপহার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেধাবী কন্যা ও জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহমুদার উচ্চশিক্ষা নির্বিঘ্ন করতে সহযোগিতার হাত বাড়িয়েছেন শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।

ব্যক্তিগত উদ্যোগে তিনি শিক্ষার্থী মাহমুদার হাতে একটি ল্যাপটপ তুলে দেন।

জানা যায়, আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখে তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা জামালপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করেন। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এই শিক্ষার্থীর লেখাপড়ায় প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে তাকে ল্যাপটপ উপহার দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব বলেন, “সমাজের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। একজন মেডিকেল শিক্ষার্থীর জন্য ল্যাপটপ এখন প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী। মাহমুদার মতো মেধাবী শিক্ষার্থীদের যথাযথ সহযোগিতা করতে পারলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত।”

 

ল্যাপটপ পেয়ে আবেগাপ্লুত মাহমুদা ও তাঁর পরিবারের সদস্যরা আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই ল্যাপটপ তাদের মেয়ের চিকিৎসা শিক্ষার বিভিন্ন একাডেমিক কার্যক্রম, অনলাইন ক্লাস, গবেষণা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় বিশিষ্টজনেরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে একদিকে যেমন একজন শিক্ষার্থীর স্বপ্নপূরণ সহজ হবে, অন্যদিকে সমাজের বিত্তবানদেরও মানবিক ও সামাজিক দায়বদ্ধতা পালনে উৎসাহিত করবে।

তাদের মতে, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। মাহমুদার মতো সংগ্রামী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং ভবিষ্যতে আরও অনেক মেধাবী শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *