মাদকাসক্ত পরিবার পুনর্বাসনে হালুয়াঘাট প্রশাসনের উদ্যোগ অব্যাহত

Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকাসক্তদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২২ জুন ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকাসক্তদের পরিবারগুলোকে পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মাদকের কুফল থেকে পরিবারগুলোকে রক্ষায় এমন কার্যক্রম আরও সম্প্রসারণের দাবি জানিয়েছেন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *