নম্বর পাঁচন্দর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক: ১ জুলাই ২০২৬।

বুধবার ০১ জুলাই ২০২৬ তারিখে রাজশাহীর তানোর উপজেলার ৩ নম্বর পাঁচন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। এ

চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবি : dbbd24.com

সময় তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডাংগাপাড়া, দেউলা ও ভীমপাড়া, ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর হাট এবং ৬ নম্বর ওয়ার্ডের কুন্দাইন গ্রামের সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে মজিবুর রহমান স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত মনোযোগ দিয়ে শোনেন। তিনি নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার অঙ্গীকার করেন।

মজিবুর রহমান বলেন, “আমি জনগণের প্রতিনিধি হতে চাই জনগণের সেবা করার জন্য। নির্বাচিত হলে কোনো ধরনের বৈষম্য ছাড়াই ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হব। এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রবীণ, যুবসমাজ, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ ভোটাররা অংশ নেন। এ সময় উপস্থিত অনেকেই এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সড়ক উন্নয়ন, শিক্ষা ও সামাজিক সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

দিনব্যাপী গণসংযোগ শেষে মজিবুর রহমান সকল ভোটারের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং জনগণের কল্যাণে সবসময় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *